বিদ্যালয়ের লোগো

আমাদের উচ্চ বিদ্যালয়

স্থাপিত: ১৯৪৮  |  ঢাকা, বাংলাদেশ

📢নোটিশ
আমাদের উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বিস্তারিত জানতে ভর্তি তথ্য পাতা দেখুন।     আমাদের উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

আমাদের সম্পর্কে

বিদ্যালয়ের ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য

বিদ্যালয়ের ইতিহাস

১৯৪৬ সালে রাধা গোবিন্দ রায় বাহাদুর সাহেবের রায়তি রাউত মাল সুরানা ১.৯১ একর জমি দান করেন এবং উক্ত জমিতে রাধা নগর এম ই স্কুল প্রতিষ্ঠা করেন। অতঃপর বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও গণ্যমান্য ব্যক্তির আর্থিক সহযোগিতায় ক্রয়সহ বিভিন্ন দাতাগণের দানপত্র মূলে বিদ্যালয় আরও ১.৯০ একর জমি লাভ করে, সর্বমোট ৩.৮১ একর জমি রয়েছে।

১৯৪৮ সাল “জিন্নাহ মেমোরিয়াল হাই স্কুল” নামকরণ করে বিদ্যালয়টি স্থাপন করা হয়। অতঃপর ০১.০১.১৯৫১ সালে শিক্ষাবোর্ড কর্তৃক প্রথম স্বীকৃতি লাভ করে অদ্যাবধি মাধ্যমিক বিদ্যালয় রূপে চলমান। বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে নাম পরিবর্তন করে “আমাদের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়” করা হয়। অতঃপর ১৯৮০ সাল থেকে “আমাদের উচ্চ বিদ্যালয়” নামে চলমান।

২০১৮ সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ফুড প্রসেসিং ও ড্রেস মেকিং ট্রেড চালু হয়ে এপ্রিল ২০১৯ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের পাঠদানের অনুমতি লাভ করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১০০০ জন।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • 1মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা
  • 2নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি করা
  • 3সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা
  • 4তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা
আমাদের উচ্চ বিদ্যালয়

১৯৪৮

প্রতিষ্ঠাকাল

১০০০+

মোট শিক্ষার্থী

৩.৮১ একর

জমির পরিমাণ

প্রধান শিক্ষকের বাণী

আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। ১৯৪৮ সাল থেকে এই বিদ্যালয় অবিরাম শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমাদের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রতিনিয়ত শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শুধু পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা সুসংহত ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা করছি। অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জোগায়। আমি আশা রাখি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ - School Management System